মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কলেজ অধ্যক্ষকে জুতাপেটা করলেন ইউনিয়ন চেয়ারম্যান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহী প্রতিনিধিঃ 

অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ডিগ্রী কলেজের অধ্যক্ষকে জুতাপেটা করলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি। কলেজের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর কারণে সরনজাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক তার লোকজন নিয়ে গিয়ে অনুষ্ঠান স্থলে তান্ডব চালায়। এসময় চেয়ারম্যান নিজে অধ্যক্ষের সার্টের কলার ধরে মঞ্চ থেকে নিচে নামিয়ে মাটিতে ফেলে দিয়ে জুতা পেটা করেন। এ ঘটনার পর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে বেলা ১১টার দিকে উপজেলার সরনজাই ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের বরন, বিদায় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট একরামুল হক। অনুষ্ঠান শুরুর আধাঘন্টার মধ্যে দুপুর ১২টার দিকে সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক তার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় তারা সভাস্থলে প্যান্ডেল চেয়ার ভাংচুর করে।এসময় কলেজের অধ্যক্ষ ইমারত আলীকে অকথ্য ভাষায় গালাগালি সার্টের কলার ধরে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। মঞ্চের নিচে মাটিতে ফেলে দিয়ে অধ্যক্ষকে জুতাপেটা করেন চেয়ারম্যান আব্দুল মালেক।এসময় তারা প্রায় আধাঘন্টা ধরে তান্ডব চালিয়ে অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেল গুড়িয়ে দেয়। পরে কলেজের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তেজনা সৃষ্টি হলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। কলেজ অধ্যক্ষ ইমারত আলী জানান, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট একরামুল হকের নির্দেশে তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন। তার
দেয়া তালিকা অনুযায়ী তিনি অতিথিদের আমন্ত্রণ জানান। সভাপতির তালিকায় নাম না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেককে আমন্ত্রণ জানানো হয়নি। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর
করে এবং আমাকে মঞ্চ থেকে নামিয়ে মাঠিতে ফেলে দিয়ে জুতা পেটা করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০৩-২০১৭ইং/ অর্থ