ঈশ্বরগঞ্জে শিশু হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোঃ হামজা আলীর হত্যাকরীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন করেছে তার সহপাঠীসহ এলাকাবাসী।
সোমবার (২৭মার্চ) সকালেমাইজবাগ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুূদ হাসান সুমন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমূখ।
হামজা পাড়াবাশাঁটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, উপজেলার মগটোলা ইউনিয়নের তরফসোনামনি গ্রামের জাকারিয়ার ছেলে হামজা আলী(৬) কে প্রতিবেশি চাচা আব্দুর রহমানের ছেলে মোস্তাকিম (২৬) গত ২০ মার্চ মঙ্গলবার অপহরণ করে গলা কেটে হত্যা করে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার মোস্তকিমের স্বীকারোক্তিতে পার্শ্ববর্তী উপজেলা নান্দাইলের মুসল্লী ইউনিয়ন থেকে হামজার গলা কাটা লাশ উদ্ধার করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০৩-২০১৭ইং/ অর্থ