আখাউড়ায় মাদকব্যবসায়ী আটক
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়াজেলাধীন আখাউড়া ঊপজেলায় মোঃগেন্দু মিয়া (৫৩) নামে এক মাদকব্যবসায়ী আটক করেছে পুলিশ। আজ
মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোঃগেন্দু মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন তরফদার বলেন, মাদকের বিরুদ্ধে র্দীঘদিন ধরে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। আটক মোঃগেন্দু মিয়া পুলিশের তালিকাভূক্ত একজন কুখ্যাত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৩-২০১৭ইং/ অর্থ