মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের জঙ্গি বিরোধী মিছিল

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সিলেটের শিববাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী ট্রাফিক চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে জঙ্গি বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধূরী নয়ন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক করিমুল হক কনক ক্বারীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে একই সময়ে লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল বের করা হয়। এসময় লক্ষ্মীপুর পলিটেনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামিম ও সাধারণ সম্পাদক কাউসারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৩-২০১৭ইং/ অর্থ