মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জঙ্গি দমনে বিএন‌পি’র সঙ্গে ঐক্যের প্রশ্নই উঠে না

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

জঙ্গি দমনে বিএনপি চেয়ারপারসনের ঐক্যর আহ্বান প্রত্যাখান করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএন‌পি’র সঙ্গে ঐক্যের প্রশ্নই উঠে না।’

বুধবার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জঙ্গির মদদদাতা। জঙ্গির সঙ্গেই বিএনপি’র বসবাস। তাছাড়া নেতাদের বক্তব্যের স্ব-বিরোধিতা দেখা যায়। তাদের একনেতা মির্জা আব্বাস বলছেন একটা নির্বাচন দিলেই জঙ্গি নির্ম‍ূল হবে। আবার খালেদা জিয়া জঙ্গি দমনে ঐক্যের ডাক দেন।

তিনি বলেন, বিএনপি বড় দৈন্যতায় ভুগছে। বিএনপি চেয়ারপারসন জঙ্গি দমনে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে। অথচ যে সরকারের আদেশে সেনাবাহিনী কাজ করলো, সেই সরকারকে ধন্যবাদ দিতে ভুলে গেছে।

এ সময় তিনি বিএনপিকে জঙ্গি সংগঠন বলেও আখ্যায়িত করেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নবী নেওয়াজ।