মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৩২ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার , রাজশাহী প্রতনিধিঃ 

রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স ৪র্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০১১-১২) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

 আজ বুধবার সকাল ১০ টায় কলেজের শহীদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে রবীন্দ্র-নজরুল চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. জুবাইদা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে!


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, আশরাফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের স্মৃতিস্মারক ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন করা হয়।পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৩-২০১৭ইং/ অর্থ