মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Muktijoddhar Kantho ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

সিলেটের শীব বাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর ডিমলা উপজেলার ছাত্রলীগ।

২৯ মার্চ বুধবার বেলা ১১টার দিকে ডিমলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে, উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনেথেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো শহর প্রদক্ষিণ করেউপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জঙ্গী বিরোধী প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আবু সায়েম সরকারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন-সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের নব-নির্বািচত সদস্য মো: ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের মো: আমিনুর রহমান, সাধারন-সম্পাদক মো: জালাল উদ্দীন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ইফরান আহম্মেদ মিঠু, যুগ্ন সাধারন-সম্পাদক মো: নাহিদ হাচান,  উপজেলা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো: আব্দুর রশিদ লেবু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,  অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ডিমলা উপজেলা সহ সারা দেশে জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯-মার্চ-২০১৭ইং/নোমান