শার্শার বাগআঁচড়ায় মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে শার্শার বাগআঁচড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বাগআঁচড়া ৩নং ওর্য়াড মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সপধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আব্দুর রশিদ, আবুল কালাম, আব্দুস ছালাম। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল। বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হাসানুর জ্জামান হাসান, সধারণ সম্পাদক মেহেদী হাসান অপু। বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম। সার্বিক অনুষ্ঠান আয়োজনে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মেম্বর।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯-মার্চ-২০১৭ইং/নোমান