মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মান্দায় জেএমবির ২ সদস্য আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহী প্রতিনিধিঃ 

নওগাঁর মান্দায় জেএমবির ২ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার সৈয়দপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) ও কাবিল উদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৪)। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, আটক বিদ্যুৎ ও মোবারক পুলিশের তালিকাভূক্ত জেএমবি সদস্য। ইতোপূর্বে তারা গ্রেফতার হয়ে হাজতবাস করেছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-০৩-২০১৭ইং/ অর্থ