মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় মাদকব্যবসায়ী ও মাদকসেবীসহ ২০ জন গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।। 

ব্রাহ্মণবাড়ীয়ায় আখাউড়ায় থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামী রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ ও বিজিবি এক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে বিজিবি ৫২ পিস ইয়াবাসহ লিটন (৪৬) নামে একজনকে আটক করে থানায় মামলা দেয়। লিটন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। অন্যদিকে মাদক সেবনের অভিযোগে আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমিন মিয়া মো. রবিউল, মো.
আল-আমীন, রাজীব আহমেদ, শাকিল ভূঁইয়া, রুহুল আমিন, ফজলুর রহমান, রাজীব মিয়াকে গ্রেপ্তার করে। মাদকসহ
গ্রেপ্তার করা হয়, মর্জিনা আক্তার, হোসনে আরা, এরশাদ মিয়া, মিন্টু চৌধুরি, হারিছ মিয়া, মো. সামিরুলকে। এছাড়া রিপন মিয়া ও শিপন মিয়া নামে নিয়মিত মামলার দুই আসামীকে পুলিশ গ্রেপ্তার করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৩-২০১৭ইং/ অর্থ