শার্শার পুটখালী সীমান্ত থেকে ৭৪ পিস বিদেশী টিয়া উদ্ধার
মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :
যশোর জেলার বেনাপোলের সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭৪টি বিদেশী টিয়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার মধ্যে ৫০টি গ্রীণ টিয়া এবং ২৪টি সবুজ ধূসর রংয়ের টিয়া পাখি।
তবে বিজিবি বলেন, এ সময় কোন পাচারকারী আটক হয়নি। আজ শনিবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়ান ক্যাম্পের বিজিবি সদস্যরা এইসব পাখি গুলো আটক করে।
বিজিবি সূত্রে জানায়, তাদেও কাছে গোপন খবর আসে পুটখালী সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক বিদেশী টিয়া ভারতে পাচার হচ্ছে। পওে তারা তাদেও জনবল বৃদ্ধি কওে সীমান্তে অভিযান চালায়। এ পর্যায়ে পাচারকারীদের দেখতে পেয়ে ধাওয়া করা হয়। এসময় পাচারকারীরা পাখিগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক করা টিয়া পাখি খুলনা বিজিজি ক্যাম্পে পাঠানো হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-এপ্রিল-২০১৭ইং/নোমান