মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পার্বতীপুরে পূবালী ব্যাংক লিমিটেডের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

আব্দুল্লাহ আল মামুন, পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে পূবালী ব্যাংকের শুভ দারোদঘাটন অনুষ্ঠিত হয়েছে। ১লা এপ্রিল শনিবার সকাল ১১টায় শহীদ মিনার রোডের উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক লিঃ পার্বতীপুর শাখার শুভ দ্বারোদঘাটন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান হরি ভূষন দেব ফিতা কাটার মধ্যদিয়ে পূবালী ব্যাংক লিমিটেডের শুভ দ্বারোদঘাটন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, পূবালী ব্যাংকের এজিএম শাহীন মমতাজ, পূবালী ব্যাংক পার্বতীপুর শাখার ম্যানেজার রবিউল ইসলাম, আর্ন্তজাতিক আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় পরিচালক এম এ মজিদ সরকার, পার্বতীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি খালেকুজ্জামান মুকুল ও অধ্যাপক ফয়েজুর রহমানসহ আরো অনেকে। পরে এ উপলক্ষ্যে দোয়া মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-এপ্রিল-২০১৭ইং/নোমান