মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের বাধাঁ

Muktijoddhar Kantho ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মাসুম আহমেদ, ময়মনসিংহ :

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নূরুল আলম নুরু হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ময়মনসিংহ জেলা দক্ষিন ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌচালে বাধাঁ দেয় পুলিশ।

রবিবার দুপুরে মিছিলটি শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নগরীর নতুন বাজার মোড় পার হয়ে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আসতেই মিছিলটিকে বাধাঁ দেয় পুলিশ।

Displaying 17630034_1780055032250153_3535938565171625852_n.jpg

এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পরে। এরপর দলীয় কার্যালয়ের সামনেই ছাত্রদলের নেতারা সমাবেশ করতে থাকে। পরে পুলিশ তাদের সমাবেশ পন্ড করে দেয়। এসময় নেতা কর্মীদের দলীয় কার্যালয় দ্রুত ত্যাগ করতে বলেন পুলিশ।

তবে সকাল থেকেই জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নিচ্ছিলেন। উক্ত মিছিলে উপস্থিত ছিল কেন্দ্রীয় ছাত্রদলের সহ-কৃষি সম্পাদক জসিম উদ্দিন জনি,ময়মনসিংহ মহাবিদ্যালয়ের জিএস মাহাবুবুর রহমান মাহাবুব,ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের নির্বাচিত এজিএস মাহাবুবুর রহমান রানা,মহানগর ছাত্রনেতা তানভির আহাম্মেদ রবিন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোরহাব হোসেন সুজন,এজিএস নিপু,জেলা ও মহানগর ছাত্রনেতা রাকিকুল আলম আরিফ,তানজির মাহামুদ,আসাদুজ্জমান রাজন,কামুরুল হাসান,রাশেদ সিদ্দিক,মোজাম্মেল হক নজরুল,শাহারিয়ার আলম সুমন,এ আর বাপ্পি, বাপ্পি মজুমদার, ইমরান,সজীব,গোবিন্দ,কাদের, রাজন সহ শতাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-এপ্রিল-২০১৭ইং/নোমান