মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে শিবির কর্মী সহ প্রায় ৫০ জন আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহীঃ 

রাজশাহীতে এক শিবির কর্মিসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে। আরএমপি পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৯ জন, মতিহার থানা ৮ জন, শাহ মখদুম থানা ১০ ও ডিবি পুলিশ এক জনকে গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে সালাউদ্দিন মাহমুদ ওরফে রানা (২৫) নামে এক জন শিবির কর্মিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জনকে মাদকদ্রব্যসহ এক জন শিবির কর্মি ও অন্যান্য অপরাধে ২৪ জন আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৪-২০১৭ইং/ অর্থ