ময়মনসিংহে ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের অতি সত্বর পুর্নবাসনের দাবীতে মানববন্ধন
মাসুম আহমেদ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের অতি সত্বর পুর্নবাসনের দাবীতেফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানব বন্ধন করেন ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক লীগ ( জাতীয় শ্রমিক লীগ এরঅর্ন্তর ভুক্ত) ময়মনসিংহ শাখা।
এ সময় ময়মনসিংহ জেলা শ্রমীক লীগের সভাপতি, আক্তার উদ্দিন আক্তার বলেন আমরা সবাই শ্রমীকলীগের লোক। ফুটপাতে যারা দোকান নিয়ে বসেছে তারা সকলেয় শ্রমীক লীগের অন্তর্ভুক্ত। তারা সকলেয়কাজ করে সংসার চালায়। যদি তাদের কে ফুটপাতের যায়গা করে না দেওয়া হয়। তাহলে এ আন্দোলনআরো ভয়াবহ রুপ ধারন করবে।
এ দলের আরো প্রমুখ নেতা কর্মী বক্তব্য রাখেন।
ফুটপাত ব্যবসায়ীরা বলেন আমাদের সংসার চলে এই দোকান দিয়ে, কেও ছেলে মেয়ে লেখা পড়া করাচ্ছে,কারো ভাই বোন কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমাদের কে যদি স্থান না দেয়া হয় তাহলে নাখেয়ে মরতে হবে। এবং তাদের লেখা পড়া বন্ধ হয়ে যাবে। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের কে এখানে না হয় অন্য কোথাও যায়গা করে দেওয়া।
গঠনা সুত্রে জানা যায় ময়মনসিংহের স্টেশন-গাঙ্গিনাপাড়ের ফুটপাত অনেক দিন যাবত হকাররা অবৈধভাবে দখল করে সুবিধা ভোগ করে আসছিলো। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরকে পরিচ্ছন্নকরার লক্ষ্যে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গত ২১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকালপর্যন্ত এই অভিযান চলানো হয়। অভিযানটি পরিচালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ.কেএমতারিকুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভারস্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার ও পুলিশ।
ময়মনসিংহ শহরের নতুন বাজার থেকে শুরু করে স্টেশন রোড পযন্ত এই অভিযান চালানো হয়। এসময়রাস্তার দুই পাশে সব অবৈধ দখল সরানো হয়।
এর গঠনার সুত্রপাত ধরে পরবরতীতে যায়গা করে না দেয়া হলে আবারো আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়াছে শ্রমীক লীগের নেতা কর্মীরা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৪-২০১৭ইং/ অর্থ
