মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জের বৌলাইয়ের ১নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ 

কিশোরগঞ্জের বৌলাইয়ের হাবিবনগরে ইউনিয়ন সভাপতি আ.সালামের সভাপতিত্বে ১নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বৌলাই ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেন, সদর কৃষকলীগের সভাপতি কামাল পাশা, জেলা দপ্তর সম্পাদক দীপক দাস, সদর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম,যুগ্ন সম্পাদক ইকবাল মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, যুবলীগ সভাপতি সুলতান উদ্দিন, কৃষক নেতা কামাল উদ্দিন,ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম পাভেল,স্বেচ্ছাএসবক লীগের আলাল উদ্দিন প্রমুখ।সম্মেলনে মো.দ্বীন ইসলামকে সভাপতি, মো.সুন্দর আলীকে সাধারণ সম্পাদক ও মো.ফরহাদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন মো.আজহার।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডোটকম/০৩-০৪-২০১৭ইং/ অর্থ