মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি সহ দুজন আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহীঃ 

রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বগুড়ার আর্মড পুলিশের অপস অ্যাড ইন্টালিজেন্স সেলস ৪ টিমের সদস্যরা এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত দুই জন হলো, পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে ফারুক হোসেন (২২) ও দীর্ঘা এলাকার আফসারের ছেলে আইনুল হক (৩৫)। বগুড়া অপস অ্যাড ইন্টালিজেন্স সেলস ৪ এর উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, তাদের কাছে আগে থেকেই অস্ত্র আসার বিষয়ে তথ্য ছিলো। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস (বগুড়া ব-৬০২৮) গাড়িটি রাজশাহীর কাশিয়াডাঙা এলাকায় আসলে পুলিশ চেকপোস্টে থামানো হয়। এসময় তল্লাশী চালিয়ে ফারুকের কোমরে থাকা পিস্তল, ম্যাগজিন ও গুলি গুলো জব্দ করা হয়। পাশের সিটে বসে থাকা আইনুল হককেও গ্রেপ্তার করা হয়। তাদের দুই জনের বাড়ি একই জায়গায়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০২-২০১৭ইং/ অর্থ