ডিমলায় একই রাতে ২ মটরবাইক চুরি
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
মানিক চন্দ্র রায় বাড়ী নীলফামারীর ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারের পূর্ব-দক্ষিন প্রান্তে। তিনি গত ০১ এপ্রিল প্রতিদেনের ন্যায় মটরবাইকটি পূর্ব ঘরের বারান্দায় রাখতো। রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে দেখেন বারান্দার গ্রিলের তালা ভাঙ্গা, ১৫০ সিসি কালো রঙ্গের পালছার মটরবাইকটি নেই। যাহার চেচিস নং-MD2A11CZ8DCC83346 ইঞ্জিন নং-DHZCDC83794 রেজি নং-নীলফামারী-খঅ-১১-০৭৫৫।
এ বিষয়ের ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোহাজ্জেম হোসেনকে বিষয়টি লিখিতভাবে অবগত করেন যার সাধারন ডায়েরী নং- ১৪৫ তারিখ- ০৩/০৪/২০১৭ ইং এবং তা মিডিয়াকর্মীদের কে জানান।
শুধু তাই নয় একই রাতে প্রতিবেশি প্রভাষক জাহাঙ্গীরে বাসা থেকে ও অপ্রতিরুদ্ধ সেন্ডিকেট করে মটরবাইক চুরির হিরিগ লেগেছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বলেই চুরির প্রবনতা বেড়েছে।
অন্যদিকে এসব চোরদের ভয়ে অনেকেই বাড়ী থেকে মটরবাইক বাড়ী থেকে বের করছেন না। বিষয়টি উপজেলা প্রশাসন আমলে নিলে ঘরের বিড়ালটিও বেড়িয়ে আসবে।
এ ব্যপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন সেই সঙ্গে উক্ত ইউনিয়ন চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন বলেন শুধুই চুরি না এটি একটি ডাকাতি কায়দায় ঘটেছে এ ব্যাপারে আমি অবগত হয়ে ডিমলা থানার সেকেন্ড অফিসার মোঃ সাহাবুদ্দিন আহম্মেদকে অবগত করি, তিনি আরো বলেন এ ধরনে কোন ঘটনা আর যেন পূনরায় না ঘটে সে ব্যাপারে আইনি সহায়তা কামনা করছি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ