কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে হয়ে গেলো ২৬মার্চ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
পাপন সরকার শুভ্র, নওগাঁঃ
নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহ্যবাহী কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৬শে মার্চ স্কুলে যথাযথ ভাবে পালন করা হয় এবং ঐদিন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। এবং ৬এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল কুমার ঘটক সহ সকল সদস্য এবং শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্যই এ আয়োজন করা হয়েছে। প্রধান শিক্ষক আনিছার রহমানের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সন্জিত কুমার ফণী।
স্কুলের সকল শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বিভিন্ন রকম গান, নাচ, কৌতুক পরিবেশন করে। একটি সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান হয়।
সবশেষে প্রধান শিক্ষক বলেন প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিবছর আয়োজন করা হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এসব অনুষ্ঠান দরকার। তার সমাপণী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টার সময় অনুষ্ঠান শেষ করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৪-২০১৭ইং/ অর্থ