লক্ষ্মীপুরে ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আলোচনা সভা
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: মীর শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সদর মো: রুহুল আমিন, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি, সরকারের খাস জমি যেন কোন কুচক্রি মহল দখল করতে না পারে সেদিকে নজর রাখার এবং ১-৭ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ভাবে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৪-২০১৭ইং/ অর্থ