মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে বৃন্দাগড় প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৫০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল মামুন, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ সদর উপজেলায় বৃন্দাগড় প্রিমিয়ার ক্রীকেট লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে চৌদ্দশত ইউনিয়নের বৃন্দাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ডেন্জারাস লায়নস ক্রিকেট ক্লাব বৃন্দাগড় বেস্ট পাওয়ার ক্লাবের মোকাবেলা করে। বৃন্দাগড় বেস্ট পাওয়ার ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত অভারে ৯৯ রান তুলতে সক্ষম হয়। জবাবে দ্যা ডেঞ্জারাস লায়ন্স ক্রিকেট ক্লাব ৯৯ রান করলে সুপার অভারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক হোসাইন আহমেদ হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকমী নাজমা বেগম, শামীম আহমেদ, শামীম মিয়া. প্রবাসী মোঃ আব্বাস মিয়া, নাজমুল হক বাবু, নজরুল ইসলাম, রিপন মিয়া, পিকুল মিয়া। সার্বিক পরিচালনা করেন খাইরুল ইসলাম বাপ্পী। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাহমুদুল হাসান রাকিব। টুর্নামেন্ট সার্বিক তত্তাবধান করেন মোঃ শাহিন মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহফুজুর রহমান, নাঈম মিয়া, আসাদুজ্জামান রাফি, আসফি আহমেদ জনি প্রমুখ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-এপ্রিল-২০১৭ইং/নোমান