মানুষ মানুষের জন্য …ক্যান্সার আক্রান্ত মা ও হৃদরোগী শিশুর বাঁচার আকুতি
শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :
স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে মোটামুটি চলছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম কেরোয়া মুন্সিয়ালা বাড়ীর অটোরিকশা চালক মোঃ ওছমানের সংসার। কিন্তু তার একমাত্র ছেলে জিহাদ হোসেনের (৭) জন্মগত হৃদরোগ ধরা পড়েছে। তা বুঝতে না বুঝতেই স্ত্রী ঝুমা আক্তার কখন যে ব্রেস্ট টিউমারে আক্রান্ত হয়েছেন টের পাননি কেউ।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শেষে জানা গেল টিউমারটি ইতোমধ্যে ক্যান্সারে রূপ নিয়েছে। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৯ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর সিটে ডাঃ সালমা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎধীন রয়েছেন। স্ত্রী ও ছেলের চিকিৎসায় ইতিমধ্যেই সহায়-সম্বল হারিয়েছেন ওসমান। সামনে এখন শুধু অন্ধকার। টাকার অভাবে স্ত্রী-সন্তানের চিকিৎসা করাতে পারছেন না তিনি।
এ অবস্থায় সমাজের সবার দিকে তাকিয়ে আছে ছোট্ট এ পরিবারটি। বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। সহৃদয়বানদের একটুখানি সাহায্যের হাতই ফিরিয়ে দিতে পারে ওসমান-ঝুমার সুখের দিনগুলো।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ ওছমান, হিসাব নং ৩৯১৫১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: লক্ষ্মীপুর শাখা। ০১৭৩৫৭৮৬৭৮৭ ( বিকাশ, ব্যক্তিগত নম্বর)।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-এপ্রিল-২০১৭ইং/নোমান