মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহী মহানগরীর মতিহার থানা সীমান্ত এলাকায় ১১৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার ভোরে মতিহার থানার শাহাপুর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল এ অভিযান চালায়। অধিনায়ক-১ বিজিবি রাজশাহীর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত
করেছেন।
অধিনায়ক-১ বিজিবি রাজশাহীর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, শাহাপুর পদ্মার চর
এলাকায় টহল পরিচালনা করে ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪৭ হাজার ৬২০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি টহল দল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৪-২০১৭ইং/ অর্থ