ঈশ্বরগঞ্জে ৪দিনের স্কাউট ক্যাম্পুরী শুরু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতাঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাব স্কাউটের ক্যাম্পুরী শুরু হয়েছে। আজ শনিবার বিকালে বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিম উদ্দীন আহমেদ ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও স্কাউটের সাবেক সম্পাদক আব্দুল হাদী উপজেলা স্কাউট সম্পাদক আমিনুল হক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ। উপজেলার ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের আড়াইশো কাব এতে অংশগ্রহন করছে। আগামী মঙ্গলবার ১১ এপ্রিল এই ক্যাম্পুরী শেষ হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৪-২০১৭ইং/ অর্থ