আগামীকাল থেকে তাহিরপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু
মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
আগামীকাল থেকে তাহিরপুর উপজেলা সদরে তিন স্থান থেকে খোলাবাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। শনিবার উপজেলা খাদ্য পরিদর্শক আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, তাহিরপুর উপজেলা সদরে পাঁচজন খোলাবাজারে চাল বিক্রির ডিলার রয়েছেন। তাদের মধ্যে ক্রমান্বয়ে প্রতিদিন তিন ডিলার এক টন করে তিন টন চাল নির্দিষ্ট স্থান থেকে খোলাবাজারে বিক্রি করবে। তাহিরপুর ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বচ্ছতার মাধ্যমে চাল বিক্রি করবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৪-২০১৭ইং/ অর্থ