মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দাসিয়ার ছড়ায় কালী পূজা আগামীকাল

Muktijoddhar Kantho ৫৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

নাইমুর রহমান, ফুলবাড়ি (অধুনালুপ্ত ছিটমহল, কুড়িগ্রাম) প্রতিনিধি :

দাসিয়ার ছড়ার (অধুনালুপ্ত ছিটমহল) হিন্দুদের একমাত্র উৎসব কালী পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল।

বছর ঘুরে নানান প্রস্তুতি শেষ পূজার দিন ঘোষনা করেছেন “দাসিয়ার ছড়া কেন্দ্রিয় মন্দির” কমিটির সভাপতি শ্রী নগেন রায়।
দাসিয়ার ছড়া বাংলাদেশ হবার পর দ্বিতীয় বারের মত উদযাপন হচ্ছে উৎসবটি। ৬৮ বছরের দুঃখ কষ্ট মুছে রঙিন স্বপ্নের জোয়াড়ে ভাসার আনন্দ এবং বাৎসরিক পূজার আনন্দ দুটোই যেন একসাথে মুখরিত করছে দাসিয়ার ছড়ার হিন্দুদের।

গত সব পূজায় ঝগড়া ,জুয়া এবং অশ্লীল নৃত্য দিয়ে পার হয়ে যেত। তাতে যেমন এখানকার যুব সমাজের উপর কুপ্রভাব পড়তো তেমনি নামেরও বদনাম হতো পূজা কমিটির।

এ বছর এসব কিছু হবে কিনা তা জানতে চাইলে মন্দিরের সভাপতি শ্রী নগেন রায় বলেন, এত বছর আমাদের শাসন করার মত কেউ ছিলনা এখন হয়েছে ,জুয়া কিংবা অশ্লীল কোন কিছু হলে পুলিশ ব্যবস্থা গ্রহন করবেন। এবার একটা সুষ্ঠ্য পূজা হবে বলে আমাদের আশা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান