তাহিরপুরে কৃষক সংগ্রাম সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে তাহিরপুরকে দুযোগ এলাকা ঘোষণা ও নদী খননরের দাবিতে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয় এ সময় কৃষক নেতা দ্বীজেন্দ পুরকায়স্হ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির কৃষক নেতা আজহারল ইসলাম,আলআমিন,আব্দুর রউপ,নজরুল ইসলাম, সেতারা মিয়া প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতি শাখার সাধারণ সম্পাদক আকিকুর রেজা। সমাবেশ শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট চার দফা দাবিতে স্মারকলিপি প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উদ্ধতন কমকতার সাথে আলোচনা করে দাবী সমূহ বাস্তুবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন বলে কৃষক জনতাদের আশ্বাস প্রদান করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান