সন্ত্রাসী কায়দায় সাংবাদিককে হুমকি দিলেন মাতাল শিক্ষক
মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী কায়দায় মদ্য পান করে সাংবাদিককে হুমকি দিয়েছে মাতাল শিক্ষক সঞ্জয় কুমার দে ও অজয় কুমার দে। মঙ্গলবার “সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত”এমন সংবাদ তৈরী করতে গিয়ে মুঠোফোনে প্রধান শিক্ষক সঞ্জয়ের নিকট বক্তব্য নেয় সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
বক্তব্য নেয়ার পর সন্ধ্যায় তাহিরপুর উপজেলা মানবধিকার কমিশন ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি এবং প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখকে এই সংবাদটি লিখলে প্রাননাশের হুমকি দিয়ে এই সংবাদ লিইখ্যা কার বাল ছিরবা,আমরা তাহিরপুরের হিরো আমরার বিরুদ্ধে সংবাদ লিইখ্যা লাভ নাই বলে অকথ্য ভাষায় গালি দেয় মাতাল শিক্ষক সঞ্জয় কুমার দে ও তার ভাই অজয় কুমার দে ।
এ ব্যাপারে সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ তাহিরপুর থানায় সাধারন ডায়েরি(জিডি) দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। (শিক্ষক সঞ্জয়ের নাম্বার-০১৭৩১৮৯০৫৪৭)
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান