ঈশ্বরগঞ্জে আওমীলীগের কেন্দ্রীয় নেতার সংবর্ধনায় ১৪৪ ধারা
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবেক এমপি আব্দুস ছাত্তারের গণসংবর্ধনাকে করে উত্তেজনা সৃষ্টি হলে শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম পৌর শহর ও আশে- পাশের ৩ কিলোমিটার এলাকায়১৪৪ ধারা জারী করেন।
উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সাবেক এমপি আব্দুস ছাত্তার পুনরায় কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হওয়ায় এ গণসংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ সংবর্ধনাকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ আবারো মুখোমুখী অবস্থান নেয়। পক্ষে- বিপক্ষে প্রতিদিনই মিছিল- সমাবেশ হয়। উভয়গ্রুপের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত পৌর শাখা সংবর্ধনা স্থগিত করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান একই মঞ্চে অনুষ্ঠান করার ঘোষনা দিলে আবারও উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে ১৪৪ ধারা জারীর আবেদন করা হয়।
ওসি তদন্ত রুহুল আমিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান