রাজশাহীতে কিশোরী গৃহকর্মীর সন্তান প্রসব
পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে এক কুমারী গৃহকর্মি সন্তান প্রসব করেছেন। যার বয়স ১৪ বছর। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৩ নম্বরে ওয়ার্ডে ওই গৃহকর্মি মেয়ে সন্তান প্রসব করেন। মঙ্গলবার সকালে তাকে রামেক হাসপাতালের ওয়ার্ড থেকে ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।
ওসিসি’র পুলিশ কর্মকর্তা নাজমা বেগম জানান, প্রসব ব্যথা নিয়ে সোমবার সন্ধ্যায় ওই গৃহকর্মি রামেক হাসপাতালের ২৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে তিনি একটি মেয়ে সন্তান প্রসব করেন। যেহেতু তিনি কিশোরী এবং বিয়ে হয়নি সে কারণে তাকে ওসিসিতে স্থানান্তর করা হয়।
ওই গৃহকর্মির বরাদ দিয়ে নাজমা বেগম আরও জানান, সে নগরীর সেখেরচক পাঁচানি মাঠ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের বাড়িতে কাজ করতেন। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকায়। ৪/৫ বছর ধরে সে ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে কাজ করতো। এর মধ্যে পাশের বাড়ির কালু নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দুই জনে শারীরিক
সম্পর্কে জড়িয়ে পড়েন।
তিনি বলেন, খবর পেয়ে সকালে এই গৃহকর্মি পরিবারের সদস্যরা হাসপাতালে যায়। তারা বিস্তারিতখোঁজ নিয়ে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান