প্রধানমন্ত্রীর সাথে ময়মনসিংহ বিভাগের ভিডিও কনফারেন্স
মাসুম আহমেদ, ময়মনসিংহঃ
প্রধানমন্ত্রীর সাথে ময়মনসিংহ বিভাগের সন্ত্রাস,জঙ্গীবাদ ও উন্নয়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ সহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করে ৷ ভিডিও কনফারেন্সকে ঘিরে জেলার সার্কিট হাউজ মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে ৷ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় ৷ এই ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা, ১০টি পৌরসভা, ১৪৬টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় ১০ লক্ষের অধিক নাগরিক সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার সুযোগ পায়৷
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল প্যান্ডেলে মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের জনগন, সাংবাদিকসহ হাজার জনতা উপস্থিত ছিলেন ৷ সকাল ১১, ৩০ মিনিটে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করেন ৷ প্রধান মন্ত্রীর বক্তব্যের পর প্রথমে ময়মনসিংহ জেলার বিভিন্ন জনের সাথে ভিডিও কনফাৱেন্স করেন ৷ এভাবে পর্যায়ক্রমে জামালপুর, শেরপুর নেত্রকোনা জেলাৱ সাথে ভিডিও কনফাৱেন্স করেন ৷ প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সের মূল উদ্দেশ্যগুলো হলো উগ্র সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি, জঙ্গীবাদ প্রতিরোধে জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কার্যক্রম গ্রহণে উৎসাহ প্রদান করা, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে উপযুক্ত কার্যক্রম নির্ধারণ করা, সন্ত্রাস জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমে স্থানীয় জন প্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা আলেম সমাজ শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ এনজিও কর্মী ছাত্র-ছাত্রীসহ সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-০৪-২০১৭ইং/ অর্থ
