মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতাঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্নাঢ্য র্্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টায় বর্নিল সজ্জিত একটি র্্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ইউএনও মিতু মরিয়মের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ওসি বদরুল আলম খান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি শেফালী হামিদ প্রমূখ। এসিল্যান্ড মাহফুজুল আলমের উপস্থাপনায় একই মঞ্চে  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এছাড়াও উপজেলা সদরে চরনিখলা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৪-২০১৭ইং/ অর্থ