মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বর্নিল আয়োজনে বর্ষবরন ঘোড়াঘাটে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

একরামুল হক, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

নানা আয়োজনে দিনাজপুরের ঘোড়াঘাটে উদযাপিত হয়েছে বাঙ্গালী জাতির শ্রেষ্ট ঐতিহ্য বাংলা নববর্ষ। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়।এটি উপজেলার মহা সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। নববর্ষকে ঘিরে তরুন-তরুনীরা হলুদ শাড়ি ও সাদা পান্জাবী দিয়ে পান্তা-ইলিশের উৎসবে মেতে ওঠে।বিভিন্ন রাস্তা ঘাটে তাদের সরব উপস্থিতি ছিল লক্ষনীয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও পেশাজীবি সংগঠন শোভাযাত্রা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ক্রীড়া ও গান প্রতিযোগীতার আয়োজন করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ/১৪-০৪-১৭/একরাম