মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

টাঙ্গাইলে ইউপি নির্বাচন : আওয়ামী লীগ ৩, বিএনপি ২ ও বিদ্রোহী ১ প্রার্থীর জয়

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের তিনজন, বিএনপির দুইজন ও বিএনপির বিদ্রোহী এক প্রার্থীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এরা হলেন, ভাওড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন (নৌকা), লতিফপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (নৌকা), আজগানা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সিকদার রফিক (নৌকা), তরফপুর ইউনিয়নে মো. সাইদ আনোয়ার (ধানের শীষ), বহুরিয়া ইউনিয়নে মো. আব্দুস সামাদ (ধানের শীষ) এবং ফতেপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুর রউফ মিয়া (আনারস)।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৬-এপ্রিল-২০১৭ইং/নোমান