মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নান্দাইলে অাওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নান্দাইল উপজেলা অাওয়ামীলীগের সমাবেশ অনুষ্টিত হয়েছে। ১৭ইএপ্রিল সোমবার বিকালে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ও উপজেলা অাওয়ামীলীগের অাহবায়ক অানোয়ারুল অাবেদীন খাঁন তুহিন তার ৩বছর ৩মাস ১২দিন জাতীয় সংসদের এমপি হিসাবে দ্বায়িত্বকালীন সময়ে এলাকার সার্বিক উন্নয়নের ফিরিস্তি তুল ধরেন।বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করতে দেখা যায়।তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন,চন্দ্র সূর্য যেমন সত্য অাগামী সংসদ নির্বাচনে দল থেকে মনোয়ন প্রাপ্তি তদ্রূপ সত্য। উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম অাহবায়ক হাসান মাহমুদ জুয়েলের পরিচালনায় সভায় অারো বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান অাব্দুল মালেক চৌধূরী স্বপন,পৌরমেয়র রফিক উদ্দীন ভুইয়া,চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া,জেলাপরিষদ সদস্য অাবু বকর সিদ্দিক,ছাত্রলীগ সভাপতি সম্পাদক যথাক্রমে হাফিজুর রহমান রিপন ও ওয়াহিদুল অালম ফকির ফয়সাল প্রমূখ দলীয়নেতৃবৃন্দ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৪-২০১৭ইং/ অর্থ