বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বেকার যুবক-যুবতীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ
নাইমুর রহমান, দাসিয়ার ছড়া (ফুলবাড়ি,কুড়িগ্রাম) প্রতিনিধি।।
যুগ-উপযুগী প্রশিক্ষণ বদলে যাবে বেকার জীবন, এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক দাসিয়ারছড়ার বেকার যুবক ও যুবতীদের তিন দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী।
রোববার দুপুরে দাসিয়ারছড়া ছিটমহলের শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা হল রুমে ৬০ জন প্রশিক্ষনার্থীদেরকে নিয়ে এ প্রশিক্ষনের উদ্ধোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, প্রধান নিবার্হী প্রকৌশলী আলেয়া খাতুন, নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চাষী আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন লাল, গোলাম মোস্তফা প্রমূখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৪-২০১৭ইং/ অর্থ
