মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

একটু সহযোগিতা পেলে দু’বেলা দু’মুঠো খেতে চায় আছমা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

আছমা আক্তার । বয়স ১২। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মোঃ মজিবুল হক বেপারীর মেয়ে। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট আছমা।বাবা-মা থেকে ও নাই।
বাবা-মা বিহীন অসহায়ের মত দিন কাটছে আছমার। জমি সংক্রান্ত মামলার জের ধরে বাড়ী ছাড়া তারা। মেয়ের খোঁজ খবর নেয় না। কোথায় আছে ? কি খেয়েছে সেই খবর নেওয়ার মত নেই কেউ।
আছমা বর্তমানে ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম-সিএলসি প্রকল্পের রায়পুর এরিয়ার ৬৩৪নং সিএলসি তে পিএসসি পরিক্ষার্থী।
ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম-সিএলসি প্রকল্পের রায়পুর এরিয়ার ৬৩৪নং সিএলসির টিউটর নাছরিন বেগম জানান, আগে আছমা সিএলসি তে আসলে সবার সাথে হাসি খুশিতে থাকতো কথা বলতো খেলতো পড়া লেখায় মনোযোগ আগের মতো নাই। আমার ধারনা বাবা মায়ের একটা অভাব তার ভিতরে কাজ করে। এবং তার পরিবার থেকে পড়ালেখার সার্পোট পায় না।
আছামার সাথে কথা বলে বুঝা গেলো সে কেমন একটা মন মরা। বাবা মায়ের কথা বলতেই তার চোঁখ দিয়ে পানি এসে গেল। তার ইচ্ছের কথা জানতে গেলে আছমা জানায় আমি পড়ালেখা করতে চাই। দু’বেলা দুমুঠো ভাত খেতে চাই। কথা বলার সময় তার চোঁখে পানি এসে যায়।
ভিত্তবানদের একটু সহযোগিতা পেলে দু’বেলা দু’মুঠো খেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আছমা।

আছমাকে আর্থিক সহযোগিতার ঠিকানাঃ সালমা আক্তার সঞ্চয়ী হিসাব নং ৩২৭০২ ইসলামি ব্যাংক, রায়পুর শাখা। বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৭৮৮৮৪৫১৫০।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৪-২০১৭ইং/ অর্থ