মুজিবনগর দিবস জাতীয়করণে রাবিতে মানববন্ধন
পাপন সরকার, রাজশাহীঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবসকে জাতীয়করণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও র্যালী করেছে বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি র্যালি বের ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
সংঘের সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অন্যান্য দিবসের ন্যায় জাতীয়ভাবে মুজিবনগর দিবসকে ঘোষণা করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এই দিবসকে জাতীয়ভাগে ঘোষণা জোর দাবি জানান তারা। ছাত্র উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রাছিবুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য
দেন সংঘের সাবেক সভাপতি মকবুল হোসেন, মাস্টার্সের শিক্ষার্থী সোহেল রানা, গিয়াস উদ্দিন, শামিমা আক্তার শাম্মী, চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে (১৭ এপ্রিল) সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এর আগে ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তবে এখন পর্যন্ত দিবসটিকে জাতীয়ভাগে ঘোষণা করা হয়নি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৪-২০১৭ইং/ অর্থ