মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে বিজ্ঞান মেলা শুরু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতাঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম। ইউএনও মিতু মরিয়মের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন এসিল্যান্ড মাহফুজুল আলম ওসি  বদরুল আলম খান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম  ভূঞা মনি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল জাতীয় পার্টির সহ- সভাপতি নুরুল ইসলাম সুরুজ প্রমূখ।

‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান সামগ্রীর ১৫ টি স্টল মেলায় অংশগ্রহন করছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৪-২০১৭ইং/ অর্থ