মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে ৪জন আহত, থানায় মামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা বাজারে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা উত্তরপাড়া গ্রামের কামাল সাকিদারের পুত্র ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ব্যবসায়ীক কাজে গতকাল সকাল অনুমান ১০টায় হাতিবান্ধা বাজারে আসেন। পূর্বে থেকে ঔঁত পেতে থাকা একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ হোসেনের পথরোধ করে এলোপাতারী ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় তার চিৎকারে ছোট ভাই সামিউল ইসলাম ও চাচাতো ভাই রাসেল এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে জখম করা হয়। আহতরা বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় আহতদের ভাই সাফিউল ইসলাম বাদী হয়ে মুঞ্জুর মোরশেদ, আবু বক্কর সিদ্দিক, পিন্টু, ফকরে, রাব্বী ও শাওনকে অভিযুক্ত করে গতকাল বিকেলে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০৪-২০১৭ইং/ অর্থ