নীলফামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে যাত্রিবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনারুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর একটার দিকে নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদে অদূরে ওই ঘটনাটি ঘটে। সে পলাশবাড়ি ইউনিয়ন পরিষন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর বারোটার দিকে আনারুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এসময় ডোমার থেকে ছেড়ে আসা রংপুরগামী এইচ,এ এন্টারপ্রাইজ নামের (ঢাকা মেট্রো জ-১১-০১২২) একটি যাত্রিবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধলে বাসটি সড়কের নীচের জমিতে উল্টে পড়ে। এসময় ওই বাসের নীচে মোটরসাইকেল সহ চাপা পরে আনারুল ইসলাম। সেখানে তার মৃত্যু ঘটে। ওই বাসের পাঁচ যাত্রীকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেশমা খাতুন বলেন, দুপুর পনে দুইটার দিকে আনারুল তার স্বজনরা নিয়ে আসেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন, অভিযোগ না থাকায় আনারুলের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০৪-২০১৭ইং/ অর্থ