ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনা : নিহত ২ আহত ৩
একরামুল হক, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এশিয়ান হাইওয়ে হরিপাড়া নামক স্থানে বৃহস্পতিবার বিকেলে একটি সড়ক দুর্ঘটনা ঘটে।এতে ২ জন নিহত ও ৩ জন গুরতর আহত হয়েছেন।স্থানীয়রা জানান বগুড়া-দিনাজপুর মহা সড়কে উল্লেখিত স্থানে হানিফ কোচ একটি অটো ভ্যানকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।এতে নিহত হন ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আব্দুস সালাম (৫৫) এবং একই উপজেলার কানাগাড়ী গ্রামের আ: ছালাম (৪৫)। আহতদের পরিচয় পাওয়া যায় নি। ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহিতদের তাদের পরিবারে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ/২০-০৪-২০১৭/একরাম