মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহীঃ 

রাজশাহী মহানগরীতে বিদ্যুতেস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নয়ন চন্দ্র দাস (৩৮)। তিনি নগরীর রাজাহাতা এলাকার অজিৎ চন্দ্র দাসের ছেলে। নয়ন বিলবোর্ড লাগানোর কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আইএফসিআই ব্যাংকের বিলবোর্ড লাগাচ্ছিলেন নয়ন। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নয়ন মাটিতে পরে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, বিষয়টি শুনেছি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৪-২০১৭ইং/ অর্থ