বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে শনির হাওর
মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার সব হাওর হারিয়ে যাওয়ার পরও সবার আশা অন্তত এই শেষ সম্বল শনির হাওরটুকু রক্ষা করা। কিন্তু বাঁধ সাজে বৃষ্টি, বৃষ্টির কারনে ভেশে যাচ্ছে প্রায় কয়েক হাজার একর জমি। কোন জমিতে ধানের মকুল ধরেছে মাত্র, কোন জমির ধান সবুজ রং আবার কোন জমির ধান সোনালী রঙের আবরন হয়েছে। সব মিলিয়ে ধান কাটার মত উপযুক্ত সময় এখন হয়নি। কৃষক ফণী তালুকদার বলেন আমার জীবনেও এমন মৌসুমে এত পানি দেখি নাই। বৃষ্টির পানি আমাদের সব জমিনের ফসল তলিয়েই গেল। এহন না খাইয়া মরা ছাড়া আমগো আর কিছু করার নাই। ভেজা মুখ নিয়ে কথা বলতে পারছেনা। তবুও কান্না–কান্না ভাব নিয়ে কথা বলেন , ঈশ্বর যদি আর এক সপ্তাহ সময় দিতেন আমাদের মত অধম কৃষকদের তাহলে হয়ত কিছু ধান আমরা ঘরে তুলতে পারতাম। এই ফসলেই হচ্ছে আমাদের একমাএ বেঁচে থাকার একমাএ অবলম্বন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৪-২০১৭ইং/ অর্থ