বড়ছরা-চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাই পথে বিনাশুল্কে ভারতীয় চুনাপাথর আমদানি করা হচ্ছে
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছরা-চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাই পথে প্রতিদিনই গভীর রাতে বিনাশুল্কে ভারতীয় চুনাপাথর আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব চোরাই চুনাপাথর পরবর্তীতে স্থানীয় বিজিবির সোর্স ও বিজিবির সদস্যর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এতে করে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বি ত হচ্ছে। অভিযোগ রয়েছে,সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের চারাগাঁও বিওপির কিছু অসৎ বিজিব সদস্য ,বিজিবির স্থানীয় সোর্স ও সীমান্তের চোরাচালান চক্রের সদস্যরা পরস্পরের সহযোগীতায় প্রতিমাসে বিনাশুল্কে সীমান্তের ওপার থেকে কয়েক কোটি টাকার চুনাপাথর নিয়ে আসছে। হ্যান্ডট্রলি বোঝাই এসব চোরাই চুনাপাথর চারাগাঁও বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে স্থানীয় ফংসার হাওর নামক হাওর পাড়ে কাইয়ুমের বাড়ির পাশে ডাম্পিং করে। পরবর্তীতে এখান থেকে চোরাই চুনাপাথর নৌকাযোগে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে এই সিন্ডিকেট চক্রের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায়,গতকাল শুক্রবার চুরাই চুনাপাথর পাচারকালে ২ াট নৌকা ফংসার হাওরে ডুবে যায়। নৌকার চালক বালিয়াঘাট গ্রামের মৃত মঙ্গল আলীর পুত্র তৌফিক ও একই গ্রামের মছদ্দর আলীর পুত্র নাজিম সাতার কেটে নিজের প্রান রক্ষা করে। জানা যায়,বালিয়াঘাট গ্রামের আলী আহম্মদের পুত্র চোরাই চুনাপাথর ব্যাবসায়ী আলীরাজ চুনাপাথর সহ ২ টি নৌকা পাচারের জন্য চারাগাঁও থেকে পালাতে গিয়ে তরিগরি করাতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডারকে,জিজ্ঞাস করা হলে তিনি চোরাই চুনাপাথর পাচারের কথা অস্বীকার করে বলেন,আমার ক্যাম্পের পাশ দিয়ে চোরাই চুনাপাথর পাচার হওয়ার বিষয়টি সম্পুর্ন মিথ্যা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৪-২০১৭ইং/ অর্থ