মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিপিবির সভাপতির বক্তব্যের বিরোধিতা করেছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। 

ঘুষ ছাড়া চাকরি হয় না’ সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের এমন বক্তব্যের বিরোধিতা করেছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম দাবী করেছেন আখাউড়ায় ঘুষ ছাড়া চাকরি হয়। এ ব্যাপারে তার কাছে তথ্য রয়েছে। তিনি সিপিবির সভাপতিকে এ সম্পর্কে তথ্য দিতে চান। রোববার সকালে ছাত্রলীগ নেতা মোঃ শরীফুল ইসলাম আখাউড়ার কয়েকজন সাংবাদিকের সাথে এসব কথা বলেন।
এদিকে শরীফুল ইসলাম সিপিবির সভাপতির বক্তব্যকে চ্যালেঞ্জ করে ২২ এপ্রিল তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি দাবী করেন, আখাউড়া-কসবার স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হকের এলাকায় (আখাউড়া-কসবা) চাকুরি পেতে কাউকে ঘুষ দিয়ে হয় না। সমপ্রতি বাংলাদেশ পুলিশ বিভাগে কসবা ও আখাউড়া উপজেলার কয়েকজন শারিরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর এজন্য কাউকে কোন ঘুষ দিতে হয়নি।
আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম বলেন, আমার কাছে তথ্য রয়েছে ঘুষ ছাড়া কসবা-আখাউড়ায় অনেকের চাকরি হয়েছে। আমি মোজাহিদুল ইসলামকে এসব তথ্য দিতে আগ্রহী। তবে ঘুষ ছাড়া চাকরিপ্রাপ্তদের তথ্য দেয়ার পর মোজাহিদুল ইসলাম সেলিমকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর সন্ধ্যানদাতা হিসাবে তাকে সংবর্ধনা দেয়ার দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ঢাকায় জাতীয় যুব ইউনিয়নের এক সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশে চাকরির জন্য প্রত্যেককেই ঘুষ দিতে হয়। তিনি বলেন, ঘুষ ছাড়া চাকরি নিয়েছেন এমন কাউকে পাওয়া গেলে তাকে সংবর্ধনা দেবেন তিনি।
সমাবেশে সিপিবি সভাপতি বলেন, এমএ পাস, বিএ পাস, মেট্রিক পাস কিংবা শিক্ষাবঞ্চিত সাধারণ নাগরিক হোক, বড় অফিসার থেকে শুরু করে পিয়নের চাকরি হোক, ঘুষ ছাড়া চাকরি পেয়েছে- এ রকম লোকের খোঁজ পেলে আমার কাছে নিয়ে আসবেন। আমি প্রেসক্লাবের সামনে তার ছবি সাঁটিয়ে রেখে দেব। যাতে দেশের ১৬ কোটি মানুষ তাকে দেখতে পারে। ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন এমন লোক এখন খুঁজে পাওয়া যাবে না বলেই এ বাম নেতার বিশ্বাস।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০৪-২০১৭ইং/ অর্থ