মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দিনাজপুর পৌরসভার কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, শনিবার রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এক গাজা ব্যবসায়ীকে আটকের সময় পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ আসামিকে ছিনতাইয়ের চেষ্টা করেন।

অরেঞ্জকে গ্রেপ্তার করে এসআই আতিক বাদী হয়ে তাকেসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনজন আসামি পলাতক রয়েছে।

রোববার সকালে কাউন্সিলর অরেঞ্জকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।