রাজশাহীতে পেটে ছুরি চালিয়ে কয়েদির আত্মহত্যার চেষ্টা
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। রোববার গভীর রাতে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে; যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার হাবিবুর রহমান।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই কয়েদির নাম আক্তার হোসেন (৪২)। তার বাড়ি মোহনপুর উপজেলার তোনিয়াপাড়া গ্রামে। একটি হত্যা মামলায় আক্তারের ফাঁসির আদেশ হয়েছিল। উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়।
জেলার হাবিবুর রহমান বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৫ নম্বর ওয়ার্ডে থাকতেন কয়েদি আক্তার হোসেন। রোববার রাত ১২টার দিকে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত কয়েদি আক্তার হোসেন নিজে নিজে তার পেটে ছুরিকাঘাত করে। এসময় অন্য কয়েদিরা টের পেয়ে কারারক্ষীদের খবর দেয়। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০৪-২০১৭ইং/ অর্থ