ময়মনসিংহে পানির নিচে কয়েক হাজার একর জমির ফসল
মাসুম আহমেদ, ময়মনসিংহঃ
কয়েক দিনের প্রবল বর্ষণে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার ইউনিয়নে পানির নিচে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। বৃষ্টিপাতে উপজেলার বোর পাকা ধান ক্ষেত সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
সব বোরো ধান পানির নিচে থাকায় সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় কৃর্ষকদের মাঝে হতাশা ও হাহাকার বিরাজ করছে। বছরের প্রধান ফসল বোর ধান না পাওয়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে তাদের সামনের দিনগুলো পাড়ি দিতে হবে। প্রবল বর্ষণে উপজেলার নিমাঞ্চলের বোর ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আরো বৃষ্টি অব্যাহত থাকলে উজানের বোর আবাদ ও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রবল বর্ষণের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হয়ে নিয়মিত কাজ কর্মে যেতে পারছে না ফলে অল্প আয়ের পরিবারের লোকজনকে অনাহারে অর্ধাহারে দিন কাঠাতে হচ্ছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০৪-২০১৭ইং/ অর্থ