ঈশ্বরগঞ্জে পৌর কর্মকর্তা- কর্মচারীদের কর্মবিরতি
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
সরকারী কোষাগার হতে বেতন,পেনশন সহ অন্যান্য দাবীতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর কর্মকর্তা- কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ বুধবার(২৭ এপ্রিল) পৌরসভা কার্যালয়ের সসামনে বেলা ১১ টা থেকে ১২ টা ১ ঘণ্টার কর্মবিরতি দিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা- কর্মচারী এসোসিয়েশ, ঈশ্বরগঞ্জ শাখা। স্থানীয় সভাপতি আফজাল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব কামরুল হক সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ সভাপতি এরশাদ ভূঞা প্রমূখ।পৌরসভার সকল কর্মকর্তারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তার বলেন, একই দেশে দুই নীতি চলতে পারেনা। স্থানীয় সরকারের অধীনে অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি সুযোগ- সুবিধা ভোগ করলেও জনগনকে সরাসরিভাব সেবাদানকারী সংস্থা পৌরসভার কর্মকর্তা – কর্মচারীরা কেন বৈষম্যের শিকার হবে, আমরা কেন বঞ্চিত হবো? তাই অনতি বিলম্বে আমাদের দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচীতে পালন করতে বাধ্য হব।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৪-২০১৭ইং/ অর্থ

